D Minor School-এ ভর্তি বা কোর্সে অংশগ্রহণের মাধ্যমে আপনি নিচের শর্তগুলোতে সম্মতি দিচ্ছেন:
১. ক্লাস ও সময়সূচি
• নির্ধারিত সময় অনুযায়ী ক্লাস নেওয়া হবে।
• সময় পরিবর্তনের প্রয়োজন হলে পূর্বে জানাতে হবে।
• অনুপস্থিত থাকলে সেই ক্লাস রিপ্লেসমেন্টের নিশ্চয়তা নেই (লাইভ ক্লাসে প্রযোজ্য)।
২. ফি ও পেমেন্ট
• কোর্স ফি একবার প্রদান করার পর তা ফেরতযোগ্য নয় (Non-Refundable)।
• পেমেন্ট কনফার্ম না হলে কোনো সিট নিশ্চিত করা হবে না।
৩. কনটেন্ট ও মালিকানা
• কোর্সের ভিডিও, নোট বা টিউটোরিয়াল D Minor School-এর সম্পত্তি।
• এগুলো অনুমতি ছাড়া অন্য কারো সাথে শেয়ার, কপি বা পাবলিশ করা যাবে না।
৪. শিক্ষার্থীর আচরণ ও সম্মান
• কোর্স চলাকালে শিক্ষার্থীদের সৌজন্যমূলক আচরণ বজায় রাখতে হবে।
• কোনো রকম অশালীন মন্তব্য বা আচরণ সহ্য করা হবে না।
৫. প্রাইভেসি ও তথ্য
• শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য শুধু অভ্যন্তরীণ ব্যবহারের জন্য।
• D Minor School কখনও তথ্য তৃতীয় পক্ষের সাথে শেয়ার করে না।
৬. ভিডিও ফিডব্যাক ও সহায়তা
• শিক্ষার্থীরা ভিডিও পাঠালে তার ভিত্তিতে গাইডলাইন ও কমেন্ট প্রদান করা হবে।
• প্রতিটি ফিডব্যাক সময়সাপেক্ষ এবং একাডেমিক শিডিউল অনুযায়ী দেওয়া হয়।
৭. পরিবর্তনের অধিকার
• D Minor School যেকোনো সময় কোর্স কাঠামো, সময়সূচি বা শর্তাবলী পরিবর্তনের অধিকার রাখে।
📌 নোট: এই শর্তাবলীতে সম্মতি দিয়েই আপনি কোর্সে অংশগ্রহণ করছেন।